1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা নেত্রকোনা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

দেশে করোনায় এ বছর ১২৩ চিকিৎসকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ৪:৪৪ pm

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৮৭ জন চিকিৎসক।

এছাড়া নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট মোট আট হাজার ১৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ সংগঠনের হিসাব মতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অবস্থান। আক্রান্ত দুই হাজার ৮৮৭ জন চিকিৎকের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬৭ জন, সিলেট বিভাগে ৪১২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৮ জন, খুলনা বিভাগে ১০৫ জন রয়েছেন। বাকিরা রংপুর, বরিশাল ও রাজশাহী বিভাগের। এ পর্যন্ত আক্রান্ত নার্সের সংখ্যা এক হাজার ৯৭৯। এছাড়া আরও তিন হাজার ২৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে জানা যায়, দেশে সর্বপ্রথম ১৪ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকার একটি হাসপাতালে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এবং সর্বশেষ ২৮ ডিসেম্বর (সোমবার) সিলেটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সাবেক প্রভাষক ও‌ বিসিএস স্বাস্থ্য ৩৩ তম ব্যাচের কর্মকর্তা ডা. শেখ সায়েম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ গণমাধ্যমকে বলেন, চলতি বছর করোনায় ১২৩ জন চিকৎসকের মৃত্যু স্বাস্থ্যখাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। এদের বেশির ভাগ প্রবীণ ও বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তবে সরকার করোনা ভাইরাস মোকাবিলায় চলতি বছরে আট হাজার চিকিৎসক নার্স নিয়োগ হয়েছে। আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ হবে। এটি স্বাস্থ্য খাতে সফলতা বলা যেতে পারে। একসঙ্গে এতগুলো নিয়োগ আগে কখনো হয়নি।

এদিকে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৫০৯ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জনে। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৪৫ হাজার ৫৬৩ জন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ