1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

তৃতীয় ধাপেও যুবা ক্রিকেটারদের সবারই করোনা নেগেটিভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ৮:১০ pm

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প সামনে রেখে ডাক পাওয়া খেলোয়াড়দের ক্রিকেটারদের কারোনাভাইরাস পরীক্ষা করিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুক্রবার শেষ দফার পরীক্ষার ফল পাওয়া গেছে। তৃতীয় দফার পরীক্ষায় সুখবরই মিলেছে। পরীক্ষা করানো ১৬ যুব ক্রিকেটারের সবারই নেগেটিভ এসেছে।

প্রথম দুই দফায় ৩০ জনের করোনা পরীক্ষার পর তৃতীয় দফায় পরীক্ষা করা হয় ১৬ জনের। শেষ দফার সবাই নেগেটিভ আসায় তাদের বিকেএসপির ক্যাম্পে যোগ দিতে কোনো বাধা থাকলো না আর।

গত মঙ্গলবার দ্বিতীয় দফায় ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়। তাতে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া যায় ইফতেখার হোসেন ইফতির শরীরে। স্বস্তির খবর হলো, এই ব্যাটিং অলরাউন্ডারের দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আরও তিন দিন পর্যবেক্ষণে রেখে নিয়মানুযায়ী ইফতেখারের আবার একটি টেস্ট হবে। সেটি নেগেটিভ আসলে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে তার কোনো বাধা থাকবে না।

অনূর্ধ্ব-১৯ দলের করোনা টেস্ট নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।

আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের মাসব্যাপী ক্যাম্প; চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর হবে ফিটনেস ও স্কিল ট্রেনিং।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ