1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা নেত্রকোনা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর ৭ পাম্প থেকে তেল নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

তিতাতের গাফলতির কারণেই বিস্ফোরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৬ pm

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনার মাত্র ২০ দিন আগেই গ্যাস লিকেজের বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে জানিয়েছিল মসজিদ কমিটির সভাপতি গফুর মেম্বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন এলাকাবাসী।

তাদের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগে কোনো পদক্ষেপ নেয়নি। তিতাস কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এ প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারতো। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ৫১ সদস্য বিশিষ্ট মসজিদ কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আল-আমিন।

মাওলানা মোহাম্মদ আল-আমিন বলেন, আমরা নামাজে এলেই গ্যাসের গন্ধ পেতাম। দিন দিন এ গন্ধ বেড়েই চলেছিল, পরে মসজিদ কমিটির সভাপতি নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। মসজিদের সামনে দিয়ে গ্যাসের রাইজার ও লাইনগুলো গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ চাইলে একঘণ্টায় এটি সমাধান করে দিয়ে যেতে পারতো। তারা তা করেনি। তাদের সেই গাফলতিতে হয়তো আজকের এতগুলো প্রাণ হারালো তল্লাবাসী।

তিনি বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাইনি আমরা, এটি আমাদের ভুল ছিল হয়তো। আর সেটিই এখন সামনে এসেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষে জানানো হয়েছে অনবরত গ্যাস বের হচ্ছে, তবুও তারা আসেনি। আগে বা পরেও তো এমন ঘটনা ঘটতে পারতো।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরই মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ