1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ট্রাম্পের ব্রিফিংকালে গোলাগুলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ১১:০৭ am

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে এই ঘটনা ঘটেছে। তবে তাকে নিরাপদেই সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি, সিএনএন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের কাছে কেউ গুলি চালিয়েছে। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান। স্থানীয় সোমবার ওই গোলাগুলির ঘটনা ঘটে।

ওই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা স্টেজে উঠে আসেন।

সে সময় ট্রাম্পের কানে কানে তাকে কিছু বলতে দেখা যায়। এরপরই সেখান থেকে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ব্রিফিং রুম বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পকে যখন কিছু বলা হচ্ছিল তখন তাকে বলতে শোনা গেছে, ‘ওহ, কি হচ্ছে?’

এর নয় মিনিট পরেই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ফিরে আসেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা একজন সন্দেহভাজনকে গুলি করেছে বলে বিশ্বাস তার।

তিনি জানিয়েছেন, এই ঘটনার পর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প জানেন এমন ঘটনা সাধারণত ঘটে না। কিন্তু এমন পরিস্থিতিতে সিক্রেট সার্ভিসের লোকজন যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছেন সেজন্য তাদের প্রশংসা করেছেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ