1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

‘জেনারেল সোলাইমানি’ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইরান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৫:৩৪ pm

ইরানে বৃহস্পতিবার জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উদযাপিত হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

দিবসটি উপলক্ষে নতুন নতুন সামরিক সাফল্য প্রদর্শন করছে ইরান। আজ যেসব নতুন অস্ত্র উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার ‌‘জেনারেল কাসেম সোলাইমানি’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার কিলোমিটার পাল্লার ‘আবু মাহদি আল মুহানদেস’ নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র।

আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সাগরে শত্রুর নৌযানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দু’টি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আজ জেট ফাইটারের নতুন ইঞ্জিনেরও উদ্বোধন করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামি বিপ্লবের পর গত চার দশকে ইরান প্রতিরক্ষা শিল্পে এত বেশি অগ্রগতি সাধন করেছে যে অতীতের সঙ্গে কোনো ভাবেই তুলনাযোগ্য নয়।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপ-প্রধান আবু মাহদি আল মুহানদেস।

সূত্র: পার্সটুডে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ