1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জিম্বাবুয়েতে ম্যালেরিয়ার ১৩১ জনের মৃত্যু!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ৪:২১ pm

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে লকডাউনে জিম্বাবুয়ে। এর মধ্যেই নতুন এক আপদ এসে হাজির। কোভিড-১৯ সংক্রমণের মাঝেই আশঙ্কাজনক হারে আফ্রিকার দেশটিতে ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া।

মশাবাহিত এই রোগে জিম্বাবুয়েতে এরইমধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়েছে, জিম্বাবুয়েতে ২০১টি এলাকায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার; মৃত্যু হয়েছে ১৩১। ম্যানিকাল্যান্ড, ম্যাসভিনগো ও ম্যাশোনাল্যান্ড ইস্ট এলাকায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ম্যালেরিয়ার প্রকোপ দেশ জুড়ে আরও বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কভিড-১৯ মোকাবিলায় জিম্বাবুয়ে যতটা তৎপর ম্যালেরিয়ার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জিম্বাবুয়েতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ জন। মৃতের সংখ্যা তিনজন। প্রাণঘাতী এই ভাইরাসে ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়েছে দেশটি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ