1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

জাতীয়দলের ৭ ফুটবলার করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ৯:০১ pm

বাংলাদেশ জাতীয়দলের ৭ ফুটবলারের সবশেষ করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছে।

এ কারণে আগামী অক্টোবর ও নভেম্বরে বাছাই পর্ব বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাকি ম্যাচগুলো স্থগিত করেছেন ফুটবলের অভিভাবক সংস্থা (ফিফা) ও এএফসি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান জাতীয় ফুটবল দলের অনুশীলনও আপাদত স্থগিত করা হয়েছে।

অক্টোবর-নভেম্বরের বাছাই সামনে রেখে চলছিল জাতীয় দলের আবাসিক অনুশীলন। গাজীপুরের সারা রিসোর্টের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে হয়েছিল খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা।

শুরুতে ১৮ খেলোয়াড় ও এক সহকারী কোচ আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে দুটি প্রতিষ্ঠানে আবারও ৩৬ খেলোয়াড়, কোচ ও স্টাফদের পরীক্ষা করা হলে সেখানে সাতজন ‘পজিটিভ’ হয়েছেন। এরা হলেন ফয়সাল আহমেদ ফাহিম, এমএস বাবলু, রবিউল হাসান, ও টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষ।

বাকি তিন খেলোয়াড়ের একটি করে পজিটিভ ও নেগেটিভ ফল আসায় তাদেরকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষণে থাকা খেলোয়াড়রা হলেন- রিয়াদুল হাসান, রায়হান হাসান ও রাকিব হোসেন।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ বিষয়ে বলেছেন’, ‘ন্যাশনাল টিমস কমিটি আপাতত জাতীয় দলের ক্যাম্প স্থগিত করেছে। পরবর্তী কার্যক্রম পরে সবাইকে অবগত করা হবে। কোভিড পজিটিভ খেলোয়াড় যারা রয়েছেন, বাফুফের পক্ষ থেকে তাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে।’

আগামী বছরে সুবিধাজনক যেকোনও সময়ে ম্যাচগুলো আয়োজন করা হবে বলে জানান।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ