1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ১০৫ কিমি সাইকেল চালালেন বাবা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ১১:২২ am

করোনাভাইরাস মহামারির কারণে চলছে না গণপরিবহন। অন্যদিকে ছেলের দশম শ্রেণির বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা। যেভাবেই হোক পরীক্ষায় তাকে বসাতেই হবে, সেজন্য ছেলেকে নিয়ে সাইকেলে করে ১০৫ কিলোমিটার পথ পাড়ি দিলেন এক বাবা।

এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মনে প্রশ্ন জাগতে পারে, এই করোনার মধ্যে পরীক্ষা কেন? মধ্যপ্রদেশ সরকারের ‘রুক জানা নেহি’ অভিযানের অংশ হিসেবে হচ্ছে এই পরীক্ষা। দশম ও দ্বাদশ শ্রেণির যে শিক্ষার্থীরা প্রথমবারে পাস করতে পারেনি, তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সেই পরীক্ষাই শুরু হয়েছে।

৩৮ বছর বয়সী শোভারাম বলেন, ‘আমি শিক্ষিত নই, তবে পড়ালেখার গুরুত্ব বুঝতে পারি। আমি চাইনি আমার ছেলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে না পেরে এক বছর নষ্ট করুক।’ তাই গণপরিবহন ও টাকা-পয়সা না থাকলেও শোভারাম তার ছেলে আশীষকে নিয়ে সাইকেলে করে ১০৫ কিলোমিটার দূরের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেন।

শোভারাম জানান, সোমবার প্রয়োজনীয় খাবার ও অন্য জিনিসপত্র নিয়ে রওনা হন তারা। রাতে মানাওয়ার শহরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মঙ্গলবার পরীক্ষা শুরুর ঠিক আগে কেন্দ্রে পৌঁছান। ১৫ বছর বয়সী আশীষ বলেছে, ‘আমি ক্লাস টেনে পড়ছি এবং পরীক্ষা দিতে আমার বাবার সঙ্গে সাইকেলে করে এসেছি।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ