1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

চীনে মুসলিম নারীদের জোরপূর্বক গর্ভপাত, সদ্যজাত শিশুকেও হত্যার নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ১১:০৩ am

চীনের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম নারীদের জোরপূর্বক গর্ভপাত ঘটানো হচ্ছে। সেইসঙ্গে সদ্যজাত শিশুকেও মেরে ফেলা হচ্ছে। দেশটির সরকারের পরিবার পরিকল্পনা নীতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার বেশি কেউ সন্তান নিলে বা কোন নারী তিন বছরের কম সময়ের মধ্যে দুইবার সন্তান জন্ম দিলে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাসিয়েত আবদুল্লা যিনি বর্তমানে তুরস্কে বাস করছেন, ১৫ বছর ধরে কাজ করতেন শিনজিয়াংয়ের হাসপাতালে তিনি রেডিও ফ্রি এশিয়াকে জানান, কিভাবে হাসপাতালের প্রসূতি বিভাগগুলো চীনা সরকারের পরিবার পরিকল্পনার এই নীতি বাস্তবায়ন করছে।

তিনি জানান, উইঘুর মুসলিম নারী ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য এই পরিবার পরিকল্পনা নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, পরিবার পরিকল্পনার নীতির বাইরে কেউ গর্ভধারণ করলে তার গর্ভপাত করা হচ্ছে। প্রসূতি বিভাগে তা করা হচ্ছে, কেননা এটি সরকারের নির্দেশ।

আবদুল্লা বলেন, কোন নারী ‘আট এবং নয় মাসের গর্ভবতী’ হলেও তার গর্ভপাত করা হচ্ছে। এমনকি মেডিক্যাল স্টাফরা সদ্যজাত শিশুকেও হত্যা করছে।

এছাড়া উইঘুর নারীদের জোরপূর্বক বন্ধ্যা এবং গর্ভপাত ঘটনোর ঘটনা অনেক বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে রেডিও ফ্রির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মুসলিমদের মসজিদ ভেঙ্গে বানানো হচ্ছে টয়লেট, মদের দোকান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ