1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

কোরবানি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১ ১০:০৫ pm

বদরুল হক

কোরবানি দাও মনের পশু ওহে মুমিন ভাই,
নধর তাজা যতেক প্রাণী নেকি তাতে নাই।
রক্ত মাংস আছে যতো থাকবে পড়ে সব,
তাকওয়া যদি নাহি থাকে খুশি হয় না রব।
নবির শিক্ষা গ্রহণ করো ত্যাগের দীক্ষা নাও,
গরীব মিসকিন তাদেরকে আজ মুক্ত হস্তে দাও।
আশরাফ আতরাফ উঁচু-নিচু নাইতো ভেদাভেদ,
আমিত্বকে জবাই করো ছাড়ো সকল জেদ।
আত্মা যদি নির্মল না হয় কিছুই কাজের নয়,
লোক দেখানো ইবাদতে পুণ্য করে ক্ষয়।
অন্তর হতে মন্দ যতো মুছে ফেলো আজ,
আযাব হতে মুক্তি পেতে রবকে করো রাজ।
তাকওয়ার তরে ছাড়তে হবে হিংসা বিভেদ দ্বেষ,
জীবন তোমার ধন্য হবে থাকবে তুমি বেশ।
উজাড় করে দু’হাত ভরে করো যদি দান,
রোজ হাশরে পাবে তুমি তাহার সঠিক মান।
গাফেল হয়ে থেকো না আর পেয়ে সন্তান ধন,
মহান খোদার দিদার পেতে শুদ্ধ করো মন।
এই সুন্নতে ইব্রাহিমি দেখায় মুক্তির পথ,
আনুগত্যের রঙে সাজাও জীবন চলার রথ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ