1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৫:২৭ pm

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে কাশেম (৩৫) নামে বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারত ভূ-খণ্ডের জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, নিহত কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার লাশ বিএসএফ নিজ ক্যাম্পে নিয়ে যায়।

তবে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারত ভূ-খণ্ডে বিএসএফ’র গুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে আমাদের কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ