1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

কালিয়ায় নৌকার কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১ ৭:০৮ pm

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.ওয়াহিদুজ্জামান হীরার বড়কালিয়া নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। রোববার আনুমানিক রাত ২টার দিকে পৌরসভার বড়কালিয়াস্থ ২নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিলে টাঙ্গানো নৌকা প্রতীক, নির্বাচনী পোষ্টার ও কাপড় পুড়ে যায়।
ছাড়া দুবৃত্তরা ঘটনাস্থলে ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই রাতেই ঘটনাস্থল থেকে আরও ২টি তাজা ককটেল ও ২টি ছ্যান দা পুলিশ জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরানোর পর ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা । এছাড়া চলে যাওয়ার সময় কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করে। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে শ্লোগান দিতে দিতে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মো.ওয়াহিদুজ্জামান হীরা গণমাধ্যমকে বলেন,‘এমপি করিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক ও মুশফিকুর রহমান লিটনের নির্দেশে স্বতন্ত্র মেয়র প্রাথীর লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।’

এ বিষয় স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটন বলেন,‘আ’লীগের নির্বাচনী কার্যালয় আমি বা আমার লোকজন আগুন দেয়নি। আমি এ ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি এ বিষয় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি করি।’

কালিয়া থানার ওসি মো.কণি মিয়া জানান,‘খবর পেয়ে পুলিশ বড়কালিয়াস্থ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘটনাস্থলে পড়ে থাকা দু’টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ