1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

কলকাতার উপ-হাইকমিশনে জাতীয় শোক দিবস পালন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ১:৪১ pm

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। শনিবার (১৫ আগস্ট) দিনটি উপলক্ষে উপ-হাইকমিশন প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কর্মসূচিতে অংশ নেন উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন মিশন প্রধান তৌফিক হাসান। এরপর মিশন প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন করেন তৌফিক হাসানসহ অন্য কর্মকর্তারা।

মঞ্চ উদ্বোধনের পর মিশনে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়। এরপর কর্ণারে প্রবেশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারী।

উপ-হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে অনুষ্ঠানের শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে শিক্ষা এবং ক্রীড়া শাখার সচিব সফিউল ইমাম, কনস্যুলার বশিরউদ্দিন, বাণিজ্য শাখার সচিব শামসুল আরিফ ও রাজনৈতিক শাখার সচিব শামীমা ইয়াসমিন স্মৃতি।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শোক দিবস উপলক্ষে বিকেলে একটি আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করার কথা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ