1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

করোনা ভ্যাকসিন বাংলাদেশও পাবে: হেলথ ডিজি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ৬:২৩ pm

সারা বিশ্বের সঙ্গে করোনা ভ্যাকসিন বাংলাদেশও পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভির সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে, কথা হয়েছে। গ্যাভি সারা বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করবে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হেলথ ডিজি বলেন, বাংলাদেশ কীভাবে আগে ভ্যাকসিন পাবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরকে দিক-নির্দেশনা দিয়েছেন। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ভ্যাকসিন এলে সবার আগে ফ্রন্টলাইনার্সদের (সম্মুখসারি) দেয়া হবে। পরে গুরুত্ব অনুযায়ী অন্যদের দেয়া হবে বলে জানান ডিজি।

শীতে করোনার প্রকোপ আরও বাড়তে পারে- এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এ প্রকোপ ঠেকানোর জন্য পরিকল্পনা তৈরি করা হবে; যেন আমাদের দেশে এটা ব্যাপক আকার ধারণ করতে না পারে। করোনায় সারা দেশে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও দাবি হেলথ ডিজির।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ