1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা থেকে সুস্থ পৌনে দুই লাখ ছাড়ালো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ১১:৫৯ pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৯৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ। এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৮২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮২৫ জন।

মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৩৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুই জন, সিলেট বিভাগে দুই জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৬২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২২৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৫ হাজার ৫৪৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৬ হাজার ১৬৬ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ২১৯ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৬৮৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ২৬ হাজার ১৩৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৪০০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৩ হাজার ২৬৩ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ