1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানী অচল, সাধারণ মানুষ ভোগান্তিতে যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, একদিনও এদিক-ওদিক হবে না: প্রধান উপদেষ্টা সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল
আক্রান্ত ৩৪৮৯

করোনা কেড়ে নিল আরও ৪৬ প্রাণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০ ৩:০৫ pm

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারী দুই হাজার ১৯৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে এক অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য জানিয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, দেশে গত একদিনে তিন হাজার ৪৮৯ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে।

তিনি বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও আটজন নারী। এ পর্যন্ত এক হাজার ৭৪১ জন পুরুষ ও ৪৫৬ নারী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসেবে ৭৯ দশমিক ২৪ শতাংশ পুরুষ ও ২০ দশমিক ৭৬ শতাংশ নারী।

নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্তদের মধ্যে নতুন দুই হাজার ৭৩৬ জনসহ মোট ৮০ হাজার ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার চার মাস পূর্ণ হয়েছে। কিন্তু প্রথম দিকে আক্রান্তের গতি ধীর থাকলেও দিনে দিনে তা তীব্র হচ্ছে।

প্রথম তিন মাসের তুলনায় চতুর্থ মাসে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। মোট রোগীর ৫৯ শতাংশের বেশি শনাক্ত হয়েছে চতুর্থ মাসে। আর মোট মৃত্যুর প্রায় ৫৭ শতাংশ ছিল এই এক মাসে।

গত বছরের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমে সেটা বৈশ্বিক মহামারীর রূপ নিয়ে ছড়িয়ে পড়ে। চীন দুই মাসের মধ্যে তাদের দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ইউরোপের অনেক দেশেও তিন থেকে চার মাসের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে। সে তুলনায় এশিয়া ও আমেরিকা মহাদেশের বেশির ভাগ দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ