1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

করোনায় ব্রিটিশ সরকারের ঋণ ২ ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ২:০৫ pm

করোনার কারণে ব্রিটিশ সরকারের ঋণের পরিমাণ দুই ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে।ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স এ তথ্য জানিয়েছে। প্রাণঘাতী এ মহামারীর কারণে ব্রিটেনে লম্বা সময় লকডাউন ছিল এবং সে সময় বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বসিয়ে বেতন দিতে হয়েছে।খবর ব্লুমবার্গের।

এ মুহূর্তে ব্রিটেনের প্রতি আটজন সরকারি চাকরিজীবীর মধ্যে একজন ছুটিতে রয়েছেন।ঋণের পরিমাণ ব্রিটেনের জিডিপির শতকরা ১০০ ভাগ পেরিয়ে গেছে যার অর্থ হচ্ছে ব্রিটেনে প্রতিবছর যে পরিমাণ জাতীয় উৎপাদন হয় তার চেয়ে ঋণের পরিমাণ এখন বেশি।

১৯৬০-৬১ অর্থবছরের পর এই প্রথম ব্রিটিশ সরকার এত বিশাল পরিমাণের ঋণের কবলে পড়ল। লকডাউনের দিনগুলোতে ব্রিটিশ সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতকরা ৮০ ভাগ বেতন পরিশোধ করেছে।

এই সুবিধা আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে। তবে বিরোধীদলগুলো এই সুবিধার মেয়াদ বাড়ানোর দাবি জানাচ্ছে। যদি অক্টোবর মাসে সরকারি সুবিধা বাতিল করা হয় তাহলে তার অর্থ দাঁড়াবে ব্রিটেনে আরও বহু মানুষ চাকরি হারাবে।

ব্রিটেনের এই মন্দাবস্থা সৃষ্টি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর লাখ লাখ ব্রিটিশ নাগরিকের মধ্যে এই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হবে। এ অবস্থায় ব্রিটিশ সরকার দেশকে উদ্ধারের জন্য কি ব্যবস্থা নিতে পারে তা এখনো পরিষ্কার নয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ