1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

করোনায় এখনও শীর্ষ আটে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ১০:৪৫ am

দু’মাস আগেও বাংলাদেশে মানুষের মনে করোনাভাইরাস সংক্রমণের যে ভয় ছিল, সাম্প্রতিক দিনগুলোতে সেটি অনেকটাই কমে এসেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা সত্ত্বেও রাস্তাঘাটে অনেককেই মাস্ক ছাড়া ঘুরতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসন কড়া অবস্থানে থাকলেও জনগণের সচেতনতার অভাবে কমছে না সংক্রমণের হার। পরিসংখ্যান বলছে, সক্রিয় করোনা রোগীর সংখ্যায় এখনও বিশ্বের মধ্যে আট নম্বরে রয়েছে বাংলাদেশ।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লাখ ৯ হাজার ৮৯৬ জন। এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল ভারতেই বাংলাদেশের চেয়ে বেশি সক্রিয় রোগী রয়েছে।

গত ১২ জুলাই ‘সক্রিয় করোনা রোগীর সংখ্যায় বিশ্বে ৭ম বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেটিতে বাংলাদেশে ১১ জুলাই পর্যন্ত শনাক্ত ও সক্রিয় করোনা রোগীর সংখ্যা জানানো হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এরপর ১২, ১৩ ও ১৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে প্রতিদিনই সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। সবশেষ ১৪ জুলাই দেশে সক্রিয় রোগী ছিলেন ৮৪ হাজার ৮০৬ জন। এরপর থেকে আবার প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। আগস্ট মাসের প্রথমদিনই দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রথমবার এক লাখের কোটা পেরোয়। বাংলাদেশে এখনও সক্রিয় করোনা রোগী রয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার।

বাংলাদেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন, মারা গেছেন ৩ হাজার ৫১৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ