1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০ ৮:২৬ pm

দেশে করোনাভাইরাসে (‌কো‌ভিড-১৯) আক্রান্ত চিকিৎসকের সংখ্যা পাঁচশ ছাড়া‌লো। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে রাজধানীসহ সারাদেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এখন ৫২৩ জন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআরের তথ্যমতে ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয় বলে শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। ফলে ভাইরাসটিতে দেশে মোট মারা গেছেন ১৭৫ জন।

আক্রান্ত হিসেবে ওই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

চার মাস আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে ২ লাখ ৪০ হাজার ৩৮১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মোট ৩৪ লাখ ২৪ হাজার ৩৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯৩ হাজার ৭৬৬ জন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ