1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

ইসির মামলায় জামিন পেলেন এমপি নিক্সন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ৩:২৩ pm

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ মঙ্গলবার শর্তসাপেক্ষে তাকে এই জামিন দেন।

আদালাতে নিক্সন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক ও আইনজীবী মনজুর আলম।

এর আগে সকালে আগাম জামিনের আবেদন শুনানির জন্য হাইকোর্টে উপস্থিত হন নিক্সন চৌধুরী।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালাগাল ও হুমকির অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করে নির্বাচন কমিশন।

চরভদ্রাসন থানায় করা মামলাটির বাদী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

মামলাটি তদন্তের জন্য থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

চরভদ্রাসন উপজেলা উপনির্বাচনে জেলা প্রশাসককে ‘দাঁতভাঙা জবাব’ দেয়ার হুমকি এবং চরভদ্রাসনের ইউএনওর ফোনে কল করে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) উদ্দেশে নিক্সনের গালাগালের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তবে নিক্সন চৌধুরীর দাবি–ওই অডিও-ভিডিও ‘সুপার এডিট’ করা। তিনি কাউকে গালাগাল করেননি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ