1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

ইরানি জ্বালানি কার্গো জব্দ করল যুক্তরাষ্ট্র

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ৩:৫৯ pm

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানের তেলভর্তি নৌযান জব্দ করেছে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ভেনিজুয়েলায় পাঠাতে চাওয়া পেট্রোলবোঝাই ইরানের চারটি ট্যাংকার জব্দ করতে গত মাসে একটি মামলা করেন মার্কিন কৌঁসুলিরা।

দুই শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক চেষ্টা হচ্ছে ইরানের এই নৌযান জব্দ করার ঘটনা।

ইরান যাতে তেল রফতানি করে আর্থিকভাবে এগিয়ে যেতে না, সে কারণেই এই মামলাটি করা হয়েছিল।

ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শান্তির জন্যই এসব ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নেয়ার দাবি করে আসছে তেহরান।

ইরানের ওই চারটি নৌযানের নাম হচ্ছে, লুনা, পান্ডি, বেরিং ও বেল্লা। উন্মুক্ত সাগর থেকে এসব জাহাজ আটক করা হয়েছে, যা বর্তমানে হাউস্টনের পথে রয়েছে।

জাহাজগুলো জব্দ করার ক্ষেত্রে কোনো সামরিক শক্তির ব্যবহার করা হয়নি। তবে কীভাবে আটক করা হয়েছে; তাও জানা যায়নি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ