1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

ইফতারের প্যাকেটে পরিবেশ রক্ষার বার্তা, নেত্রকোনায় ব্যতিক্রমী আয়োজনে রনি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:০০ pm

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেত্রকোনার বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

বৃহস্পতিবার (১২ মার্চ, ২২ রমজান) নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ ইফতার আয়োজন সম্পন্ন হয়।

মাহফিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন খান রনি গণমাধ্যমকর্মীদের ‘সমাজের বিবেক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন,
“সাংবাদিকবৃন্দ সমাজ বিবেকের স্থান নিয়ে বসে আছেন। আপনাদের চোখ দিয়ে মানুষ পৃথিবীকে নতুনভাবে দেখে।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি তার পিতা,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের স্মৃতিচারণ করেন। তিনি তার পিতা, নিজের এবং তার পরিবারের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ ইফতার আয়োজনে একটি ব্যতিক্রমী উদ্যোগ সকলের নজর কাড়ে। ইফতার সামগ্রীর প্রত্যেকটি প্যাকেটের গায়ে পরিবেশ রক্ষা ও নাগরিক সচেতনতামূলক বিভিন্ন স্লোগান যুক্ত করে দেন বিএনপি’র এই নেতা।

প্যাকেটগুলোতে লেখা ছিল- ‘আজ লাগাই গাছের চারা, আগামী হোক সবুজে ভরা’, ‘একটি গাছ একটি প্রাণ, ফুল ও ফল ঔষধি গাছ বাঁচুক আমাদের প্রাণ’, এবং ‘আমার বাড়ি আমার শহর যদি রাখি পরিষ্কার, হাসবে প্রকৃতি বাঁচবে পরিবার’।

রনি তার বক্তব্যে নেত্রকোনা শহর এবং দেশের প্রকৃতি ও পরিবেশ ভালো রাখার ক্ষেত্রে সাংবাদিকদের বড় ভূমিকা পালনের অনুরোধ জানান। তিনি বলেন, “আপনাদের হাত দিয়ে, আপনাদের কলমের জোরে, আপনাদের কথার জোরে এবং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এদেশের মানুষ নতুন বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবে।”

ইফতার ও দোয়া মাহফিলে নেত্রকোনা পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা প্রেসক্রাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরীসহ প্রেসক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ এবং জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ