1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

আয়-ব্যয়ের হিসাব দিতে আরও সময় পেল বিএনপিসহ ৭ দল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ৮:৩১ pm

বিগত পঞ্জিকা বছরের (২০১৯) আয়-ব্যয়ের হিসাব দিতে আরও সময় পেয়েছে বিএনপিসহ ৭টি রাজনৈতিক দল। এসব দলের জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে জমা দিতে হয়। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

এবার ৩১ জুলাই থেকে ২ আগস্ট ঈদের ছুটি ছিল। আইন অনুযায়ী ৩ আগস্ট পর্যন্ত হিসাব জমা দেয়ার শেষ সময়। কিন্তু করোনা ও ঈদের ছুটির কারণে ইসিতে নিবন্ধিত সাতটি দল হিসাব জমা দিতে পারেনি।

এ ব্যাপারে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রওশন আরা সাংবাদিকদের বলেন, এ বছর করোনার কারণে অনেক অফিস বন্ধ ছিল। এর আগের বছরগুলোতে সময় বাড়ানোর নজির রয়েছে। বিএনপিসহ যেসব ইসির নিবন্ধিত দল এখন আয়-ব্যয়ের হিসাব দেয়নি তাদের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়াচ্ছে ইসি।

ইসি সূত্র জানায়, বিএনপি ছাড়াও জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) হিসাব দেয়নি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ