1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

আল জাজিরাকে সাক্ষাতকার দেয়া রায়হান কবির রাতে দেশে ফিরছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ৭:২৭ pm

লকডাউনের মধ্যে প্রবাসী শ্রমিকদের নিয়ে আল জাজিরাকে সাক্ষাতকার দেয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। শুক্রবার এ খবর জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

মালয়েশিয়ার অভিবাস কর্তৃপক্ষ বলছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আজ রাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ধারণা করা হচ্ছে রাত ৯টার দিকে তাকে ফ্লাইটে তোলা হবে।

এর আগে বুধবার রায়হানের আইনজীবী সুমিথা শান্তিনি কিশনা ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেছেন, রায়হানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলে অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে। ৮ জুলাই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। পরে ২৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

গত ৩ জুলাই আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির।

আল-জাজিরার ওই প্রতিবেদনে দেখানো হয়েছে, মহামারীর সময়ে মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (এমসিও) মাধ্যমে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। অভিবাসীদের প্রতি মালয়েশিয়ার নিপীড়নের ছবিটা অত্যন্ত নিন্দনীয় ও গভীর উদ্বেগের।

সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ২৪ জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ২৫ জুলাই তাকে ১৪ দিনের এবং পরে আবার নতুন করে ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ