1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

আলগারচরে পুলিশের মাদকবিরোধী অভিযান

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম):-
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৩:৪০ pm

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম আলগারচর গ্রামে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের আগেই কথিত মাদক কারবারিরা আত্মগোপনে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৬ জুলাই) রাতে রৌমারী সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেল কবিরের নেতৃত্বে এবং থানার ওসি মো. কাউসার আলীর অংশগ্রহণে প্রায় ৩০ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। পুলিশ খাল, ডোবা-নালা ও দুর্গম পথ অতিক্রম করে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায়।

পুলিশ জানায়, সীমান্তঘেঁষা আলগারচর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও আগেই খবর ফাঁস হওয়ায় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে রাতভর অভিযান চালিয়েও কোনো মাদক বা কাউকে আটক করা যায়নি।

পুলিশ তালিকাভুক্ত মাদক মামলার একাধিক আসামির বাড়িতেও তল্লাশি চালায়। এ ছাড়া ২০২৫ সালে একই এলাকায় একটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনার কথাও পুলিশ উল্লেখ করেছে।

স্থানীয়দের দাবি, দুর্গম যোগাযোগব্যবস্থা ও সীমান্তঘেঁষা অবস্থানের সুযোগ নিয়ে একটি চক্র মাদক ও চোরাচালানে জড়িত। তারা নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও সীমান্ত টহল জোরদারের আহ্বান জানিয়েছেন।

রৌমারী থানার ওসি কাউসার আলী বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আরও অভিযান পরিচালনা করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ