1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আমেরিকার অন্ধকার যুগের অবসানের অঙ্গীকার বাইডেনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ২:৩৪ pm

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন গ্রহণ করেছেন।

এ সময় করোনা মহামারী ও ট্রাম্পের চার বছরের শাসনামলে যে বিভক্তি তৈরি হয়েছে, তা থেকে যুক্তরাষ্ট্রকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার বাইডেন বলেন, বর্তমান প্রেসিডেন্ট আমেরিকাকে দীর্ঘ সময়ের জন্য অন্ধকার, বিভাজন, আতঙ্ক ও ভয়ের দিকে ঠেলে দিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমার ওপর আস্থা রাখেন, তবে আমাদের জন্য সবচেয়ে ভালোটিই নিয়ে আসব, খারাপটা না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। ডেলওয়ারের নিজ শহর উইমিংটনের একটি বিশাল ফাঁকা এলাকায় বাইডেন তার বক্তৃতা দেন।

করোনাভাইরাসের কারণে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনের সমাপ্তি ঘটেছে ভার্চুয়ালভাবে।

এই ভাইরাসে এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

আমেরিকা এ যাবতকালের সবচেয়ে কঠিন সময়টি পার করছে বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, যারা তাকে সমর্থন করবেন না, তাদেরকেও ঐক্যবদ্ধ করতে আমি কঠিন পরিশ্রম করে যাব।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

বললেন, একজন ডেমোক্রেট দলীয় প্রার্থী হলেও আমি একজন আমেরিকান প্রেসিডেন্ট হবো। একজন প্রেসিডেন্টের কাজ এটিই। আমাদের বর্তমান প্রেসিডেন্ট তার মূল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ