1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে: ড. কামাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ৮:৩৬ pm

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মেজর (অব.) সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে।

শনিবার অনলাইনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নেতাদের সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, বর্তমান পরিস্থিতিতে জণগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকার দুর্নীতি করে যাচ্ছে। এমনকি দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না।

বন্যায় ও নদী ভাঙ্গনে কৃষকদের ফসল নষ্ট হয়েছে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোনো সরকারই বন্যা, নদী ভাঙ্গনের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ড. কামাল হোসেন বলেন, দেশের সকল সমস্যা সমাধান করার লক্ষ্যে জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। এই লক্ষ্যে গণফোরামের আহবায়ক কমিটিসহ সকল জেলা-উপজেলা নেতৃবৃন্দকে উদ্যোগ নিতে হবে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

মোকাব্বির খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্ল্যা, মুহসিন রশীদ, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাঈল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান, শফিউর রহমান বাচ্চু।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ