
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়রের উদ্যোগে অসহায় ৫০০ জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । সোমবার ৩০ নভেম্বর বিকালে পৌরসভা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত কম্বল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত এ কম্বল বিতরণ করেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। এ সময় সাথে ছিলেন প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া,প্যানেল মেয়র-২ শাহিন আখতার,কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।
আব্দুল খালেক সাববু,আল মামুন,সাবিয়া সুলতানাসহ পৌর কর্মচারীবৃন্দ। বিতরণ কালে সৈয়দপুরে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এসআর