1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্যালক করোনায় আক্রান্ত, স্বেচ্ছা কোয়ারেন্টিনে মির্জা ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ২:০৯ pm

নিজ বাসায় স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক নিকট আত্মীয় করোনায় আক্রান্ত হওয়ায় সতর্কতা হিসেবে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে গুলশানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু তিনি সশরীরে না গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সেখানেই তিনি কোয়ারেন্টিনে থাকার বিষয়টি জানান।

ফখরুল বলেন, “আমি দুঃখিত যে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। কারণ এখন আমার বাসায় করোনা ধরা পড়েছে। ফলে আমি এখন ১৪ দিনের যে আইসোলেশন, সেই আইসোলেশনে আমাকে থাকতে হচ্ছে।”

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা ফখরুলের শ্যালক কাজী একরামুল রশীদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফখরুলের উত্তরার বাসাতেই তিনি ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘করোনা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমাদের সিনিয়র লিডার মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।’

করোনায় অনেক নেতাকর্মীকে হারিয়েছেন জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান- এরকম অনেক নেতাকে ইতোমধ্যে আমরা করোনার কারণে হারিয়ে ফেলেছি।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ