1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাম্পের কারণে আরও মৃত্যুর আশঙ্কা জো বাইডেনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ১১:১৩ am

জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী প্রশাসনের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করলে করোনায় আরও মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) ডেলাওয়ারে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ট্রাম্প সমন্বয় না করলে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাইডেন বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা ছাড়া আগামীতে তার নেতৃত্বাধীন প্রশাসন দ্রুত ভ্যাকসিন বিতরণে বাধাগ্রস্ত হতে পারে।

গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয় অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, বিজয় নিশ্চিত হওয়ার পরও বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আইনগত প্রক্রিয়া এখনও শুরু করেননি ট্রাম্প নিযুক্ত দেশটির জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক। এই প্রক্রিয়া শুরু হলে বাইডেন শিবির বাজেট, গোয়েন্দা প্রতিবেদন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য পাওয়া শুরু করবে। তবে এখনও তার কিছুই শুরু না হওয়ায় আগামী ২০ জানুয়ারি নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ প্রকাশ করছে অনেকেই।

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি কোনও খেলা নয়’।

ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনে ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। বাইডেন পেয়েছেন ৩০৬টি। ২৩২টি ইলেকটোরাল ভোট পেলেও ট্রাম্প তা প্রত্যখ্যান করেন। তিনি সোমবার সকালে টুইটারে লিখেছেন, ‘আমি নির্বাচনে জিতেছি!’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ