1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গণপরিবহনের মালিক-শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিতের নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ১১:০৯ pm

আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সকল রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানিতে চলাচলকারী সকল গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আমাদের দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো স্বাভাবিক হয়নি চলমান আছে। আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরো আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন অবস্থায় করোনাভাইরাস এর সংক্রমণ রোধে রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানিতে চলাচলকারী সকল গাড়ি মালিক ও কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। কারণ একমাত্র মাস্কের ব্যাবহার এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল জনসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া জনগণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ