1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নবাবগঞ্জে শিশু ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ৩:৫১ pm

ঢাকা জেলার নবাবগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি সুনীল বৈরাগীকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাবাসসুম ইসলাম এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করা হয়। এর পর আদালত তার উপস্থিতিতে রায় পড়া শুরু করেন। রায়ে বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সুনীল বৈরাগী শিশুটিকে নাতনি বলে সম্বোধন করতেন। এ কারণে আসামি বিভিন্ন সময় ভিকটিমকে বাসায় ডেকে নিয়ে বিভিন্ন জিনিসপত্র খেতে দিতেন। ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় ভিকটিমকে ডেকে পরিবারের অন্য সদস্য না থাকায় বাসায় নিয়ে যান আসামি সুনীল বৈরাগী। তাকে মিষ্টি খেতে দেন। এরপর ধর্ষণ করেন শিশুটিকে।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই কামরুল হাসান। ওই বছরের ১৮ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এর আগে চার বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগে তার মা ২০১৮ সালের ১ ডিসেম্বর সুনীল বৈরাগীকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ