
নেত্রকোনায় নানা কর্মসূচীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা র্যালী ও আলোচনা সভা।
মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে বুধবার সকালে উপজেলা যুবলীগের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতনসহ অন্যরা। এ ছাড়া জেলা শহর নেত্রকোনায় নানা কর্মসূচীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস