1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২০ লাখ বছর আগের খুলি নিয়ে গবেষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ১:২৬ pm

প্রায় ২০ লাখ বছরের পুরনো একটি খুলি নিয়ে গবেষণা করছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। এ খুলি থেকে মানব বিবর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব বলে মনে করছেন তারা।

২০১৮ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক খুলিটির বিভিন্ন খণ্ড উদ্ধার করেছিলেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের উত্তরাঞ্চলে খুলিটি পড়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খুলিটির কয়েক খণ্ড আবিষ্কারের পর প্রত্নতত্ত্ববিদরা সেগুলো জোড়া লাগান ও জীবাশ্মটি নিয়ে গবেষণা শুরু করেন।

তাদের গবেষণার ফল মঙ্গলবার নেচার, ইকোলজি অ্যান্ড ইভালুয়েশন নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা বলছেন, খুলিটি প্যারানথ্রোপাস রোবাসটাস প্রজাতির এক পুরুষ। এটি হোমো ইরেকটাস প্রজাতির কাছাকাছি। এ দুটি প্রজাতিই একই সময়ের। তবে প্যারানথ্রোপাস রোবাসটাস প্রজাতি আগে বিলুপ্ত হয়েছিল।

প্যারানথ্রোপাস রোবাসটাস প্রজাতির প্রাণীদের বড় বড় দাঁত ও আকারে ছোট মস্তিষ্ক ছিল। হোমো ইরেকটাস প্রজাতির ছিল এর উল্টোটা। অর্থাৎ এই প্রজাতির মস্তিষ্ক বড় ও দাঁতের আকার ছোট ছিল। এমন গঠনই প্রজাতি দুটিকে আলাদা করেছে।

সহ গবেষক জেসি মার্টিন এ বিষয়ে বিবিসিকে বলেন, ফসিলের খণ্ডগুলোকে নিয়ে কাজ করার সময় মনে হচ্ছিল ভেজা কার্ডবোর্ড নিয়ে কাজ করছি।’

তিনি জানান, খণ্ডগুলো থেকে ময়লা পরিষ্কারের জন্য তিনি প্লাস্টিকের পাইপ ব্যবহার করেছিলেন।

২০১৫ সালে ওই একই এলাকা থেকে হোমো ইরেকটাস প্রজাতির আরও এক শিশুর খুলি উদ্ধার করেছিলেন গবেষকরা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ