1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রংপুরে হোটেল রুম থেকে নারীর লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ৩:০৬ pm

রংপুর মহানগরীর স্টেশন এলাকায় বসুন্ধরা আবাসিক হোটেল থেকে আরজিনা বেগম (৩৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হোটেল রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছেন তার সঙ্গী।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক হোটেলর ৫ নম্বর রুমে আরজিনা বেগম ও সাইফুল ইসলাম নামে দু’জন স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। শুক্রবার সকাল ৮টার দিকে সাইফুল ট্রেনের টিকেট কেনার জন্য বের হওয়ার কথা জানিয়ে স্টেশনের দিকে যান। কিন্তু তিনি আর ফিরে আসেননি। এর মধ্যে হোটেলের আয়া রুম পরিস্কার করতে গিয়ে আরজিনার লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বর্তমানে সিআইডি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) দু’টি টিম ঘটনাস্থল তদন্তে পৌঁছেছে।

পুলিশের প্রাথমিক ধারণা হত্যা করে লাশ রেখে স্বামী পরিচয়ের সঙ্গী পালিয়ে গেছেন। হোটেল ওঠার সময় তারা হোটেল কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রংপুর এসেছেন বলে জানিয়েছিল । হোটেলের রেজিস্টারে তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপলজেলার ফারাক্কা গ্রাম লেখা আছে। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ