
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচক বাড়ার মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১২০ ও ১৭২৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার।
সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্রাক ব্যাংক, শাইনপুকুর সিরামিক, পিপলস ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।
লেনদেন শুরু প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২০ পয়েন্ট। এরপর ১০টা ১৫ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করে।
এদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে সাত কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এইসময়ে ৩৭টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৫টি কম্পানির দাম। আর ২১টি কম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ