1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইলেকটোরাল ভোট বাইডেনের ২১৩, ট্রাম্প ১৩৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ১১:৪৩ am

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন ২১৩ ইলেকটোরাল পেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্প পেয়েছেন ১৩৮টি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায়ও জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্র ফ্লোরিডায় ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন নর্থ ক্যারোলাইনাসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোর ফলের ওপর নির্ভর করছে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট।

ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি, ওকলাহোমা, ওহাইও ও টেনিসিসহ ১৯ রাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এসব রাজ্যে জয়ী হয়েছিলেন। -খবর রয়টার্স, এএফপির

আর বাইডেন জয়ী হয়েছেন ১৭ রাজ্যে। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটনও রয়েছে। এর আগের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন এসব আসনে জয়ী হয়েছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ