1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
উদ্বিগ্ন ইসরাইল

কাতারকে এফ-৩৫ দিতে পারে যুক্তরাষ্ট্র

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ৫:০০ pm

কাতারের কাছে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তেল আবিবের বিরোধিতা সত্ত্বেও কাতারকে এ যুদ্ধবিমান দেয়ার সম্ভাবনা জানিয়েছে ইসরাইলি জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিজ।

কাতারের সঙ্গে ইরান ও ফিলিস্তিনের হামাসের সঙ্গে সম্পর্ক থাকায় রোববার নিজ দেশের উদ্বেগের কথা জানিয়েছেন এ ইসরাইলি মন্ত্রী।

তেল আবিবের জ্বালানিমন্ত্রী বলেন, কাতার যদি এফ-৩৫ চায় এবং তারা অর্থ পরিশোধ করে, খুব দ্রুতই অথবা দেরিতে হলেও পাবে। এতে আমার কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, এ বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে। কেননা, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তার নিজ স্বার্থই দেখবে।

‘ওয়াশিংটন ফিরিয়ে দিলে রাশিয়া কিংবা চীন কাতারের কাছে তাদের নিজস্ব যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেবে। ওয়াশিংটন কখনো এটি চাইবে না’

এর আগে ইসরাইলের গোয়েন্দামন্ত্রী এলি কোহেন জানান, কাতারের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির যে কোনও উদ্যোগের বিরোধিতা করবে তেল আবিব।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ