1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃষ্টিতে সড়কে পিছলে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ১:০১ am

সড়কে পিছলে পড়ে আল আমিন নামের এক মোটরসাইকেল চালক মারা গেছেন! বৃতস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল চৌধুরী বাড়ির সামনে। রাতেই নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হন্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লাশের সুরতহাল তৈরিকারী হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সুমন মিয়া। নিহত মোটরসাইকেল চালক চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি গ্রামের অলিউল্ল্যাহ‘র ছেলে আল আমিন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হবে।

পুলিশ জানায়, সারাদিন ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে বিকেলের দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় মোটরসাইকেল চালক দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে ঘটনাস্থল অতিক্রম করাকালে কোনো কারণে সড়কের ওপর পিছলে পড়ে তার মাথায় মারাত্মক আঘাত পান। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তবে স্থানীয় আরেকটি মহল বলছে কোনো পরিবহন ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া ঘটনাস্থল থেকে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নিয়ে আসেন। সন্ধ্যার পরে নিহতের পরিবার খবর পেয়ে হাজীগঞ্জ থানায় এসে লাশ নিশ্চিত করে। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, সড়কে পিছলে পড়ে মাথায় প্রচণ্ড আঘাতজনিত কারনে ওই মোটরসাইকেল চালক মারা গেছেন। নিহতের পরিচয় পাওয়া গেছে ও তার পরিবার লাশ নিতে থানায় এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহত মোটরসাকেল চালকের মাথায় আঘাত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে সড়কে পিছলে পড়ে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ