1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ১১:৫০ pm

রাজশাহীর তানোরে এবার পাউরুটি কিনে দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ বুধবার রাতে আবদুল মান্নান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে। মান্নান ওই গ্রামের মৃত ওসমান মণ্ডলের পুত্র।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত মান্নানকে জেলহাজতে পাঠানো হয়। আর ওই শিশু মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

মামলার বাদী ও শিশুর মা বলেন, আমার মেয়ে মঙ্গলবার বেলা ১টার দিকে বাড়ির বাহিরে খেলছিল। এ সময় মান্নান দোকান থেকে পাউরুটি কিনে হাতে ধরিয়ে দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সে সময় বাড়িতে তার স্ত্রী ছিল না। বাড়ি ফাঁকা পেয়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এতে আমার মেয়ে রক্তাক্ত হয়। পরে কাঁদতে থাকলে মান্নান তার বাড়ি থেকে আমার মেয়েকে বের করে দেয়।

তিনি বলেন, মেয়ে বাড়িতে এসে আমাকে ঘটনা জানায়। আমি মান্নানকে বিষয়টি বলতে গেলে সে আমাকে উল্টো হুমকি দেয়। আমরা থানায় কোনো দিন যাইনি। স্থানীয় মেম্বারকে বিষয়টি জানিয়েছি। পরে রাতে থানায় গিয়ে মামলা করি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, শারীরিক পরীক্ষার জন্য ওই শিশুকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছি। গ্রেফতার হওয়া মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ