1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

যুবলীগ নেতার ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ১২:৪৩ pm

নোয়াখালীর চাটখিল উপজেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার যুবলীগের নেতা মজিবুর রহমান ওরফে শরীফের (৩২) ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে এগুলো উদ্ধার করে চাটখিল থানা-পুলিশের একটি দল। এর আগে দুপুর ২টার দিকে মজিবুরকে গ্রেপ্তার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি বিয়ারের খালি ক্যান, পাঁচটি মুঠোফোন, একটি ল্যাপটপসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মজিবুরের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

ধর্ষণের শিকার নারী গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, বুধবার ভোর পাঁচটার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন মজিবুর। এ সময় মজিবুর মুঠোফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন। ঘটনা কাউকে জানালে তাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দেন।

মজিবুর রহমান ওরফে শরীফ ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ