1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একদিনে করোনায় আক্রান্ত ৩ লাখ ৮১ হাজার, মৃত্যু ৬ হাজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ১১:৩৬ am

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজারের বেশি। মহামারিতে মৃতের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ছুঁইছুঁই; মোট আক্রান্ত ৪ কোটি সোয়া ১০ লাখ মানুষ।

মঙ্গলবার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। নতুন করে ৯শ’র বেশি প্রাণহানির পর, দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ২৬ হাজার। ৬০ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। ফলে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখের বেশি।

এদিকে ৭ শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ১৬ হাজারের মতো। অর্ধলাখের বেশি সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত সাড়ে ৭৬ লাখ মানুষ। ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৫ হাজার; আক্রান্ত পৌঁনে ৫৩ লাখ।

এ পর্যন্ত প্রায় ৮৭ হাজার মৃত্যু দেখেছে মেক্সিকো। আবারও দিনে ৪শ’র মতো মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। সেকেন্ড ওয়েভের মুখে ভাইরাসের ঊর্ধ্বমুখী বিস্তার অব্যাহত ফ্রান্স-ইতালি-যুক্তরাজ্যে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ