1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ১২:০৫ pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫।

কয়লাবাড়ি দরগাপাড়া এলাকা থেকে আটক ব্যক্তি হলেন- রবিউল ইসলাম গোমস্তাপুর উপজেলার রহনপুর পিড়াসন মহল্লার আবদুল রহমানের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পিস্তল ও গুলি কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের একটি টহল দল উপজেলার কয়লাবাড়ি দরগাপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।

এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ রবিউলকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ