চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫।
কয়লাবাড়ি দরগাপাড়া এলাকা থেকে আটক ব্যক্তি হলেন- রবিউল ইসলাম গোমস্তাপুর উপজেলার রহনপুর পিড়াসন মহল্লার আবদুল রহমানের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পিস্তল ও গুলি কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের একটি টহল দল উপজেলার কয়লাবাড়ি দরগাপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।
এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ রবিউলকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051