1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পানির কূপে পড়ে চাচা ভাতিজার মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ১:২৫ am

মৌলভীবাজারে চা বাগানের একটি পানির কূপে পড়ে দুই চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজার কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান জানান, এ চা বাগানের শ্রমিক দূর্গাচরণ বাউড়ির (৪৫) একটি গরু সন্ধ্যার দিকে পথ হারিয়ে চাতলাপুর চা বাগানের একটি কূপে পড়ে যায়। দূর্গাচরন বাউড়ি সেই গরুটিকে খুঁজতে গিয়ে তার শব্দ শুনে কূপের মধ্যে পড়ে থাকতে দেখে ওই কূপে নামেন। কিন্তু দূগাচরণ বাউড়ি কূপ থেকে আর উঠতে পারছিলেন না।

একসময় তার ভাতিজা রাজু বাউড়ি (২৫) তার চাচাকে খুঁজতে গিয়ে কূপের মধ্যে পড়ে থাকতে দেখে তিনিও নামেন। পরবর্তীতে তারা দুজন ওপরে উঠতে না পেরে দম বন্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ