1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ধর্ম নিয়ে কটূক্তি

পিরোজপুরের দর্জির ৭ বছরের কারাদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ২:৩২ pm

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় পিরোজপুরে সুজন দে নামের এক দর্জির সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।

এর আগে আসামি সুজন দে-কে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সুজন দে’র বাড়ি পিরোজপুর জেলায়। তিনি টেইলারের দোকানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালের ২০ মে আসামি সুজন তার ফেইসবুক আইডি থেকে রাসূল (সা.), ইসলাম ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন, যা ধর্ম অনুভূতিতে আঘাত হানে। ওই ঘটনায় রাঙ্গামাটির জেলার লংগদু থানার পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন সেলিম মামলাটি দায়ের করেন।

২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে সাতজন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ