1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চার শিশুকে যৌন নিপীড়ন, ব্যাংক কর্মকর্তা হাজতে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ১:০৬ am

চার শিশুকে নিজের বাড়িতে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোবারক আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। লালমনিরহাট জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মিজানুর রহমান মঙ্গলবার বিকালে এ আদেশ দেন।

২০১৯ সালের ৩ ডিসেম্বর কালীগঞ্জ থানায় চার মেয়ে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়। চার শিশুর পক্ষে মামলা করেন একজন অভিভাবক। অগ্রণী ব্যাংক লালমনিরহাট শহরের মিশন মোড় শাখার তৎকালীন প্রিন্সিপাল অফিসার মোবারক আলীকে বিবাদী করা হয়। গত ২২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতদিন তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ