1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ দেশের ৪ অভিনেত্রীর জন্মদিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ৩:২৭ pm

জনপ্রিয় চার অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মৌসুমী হামিদ, সোহানা সাবা ও নাদিয়া আফরিন মিমের জন্মদিন আজ।

মেহের আফরোজ শাওন আজ ৩৯ বছরে পা রেখেছেন। ১৯৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি শুধু অভিনেত্রীই নয়; তিনি পরিচালক নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও স্থপতি। নৃত্যশিল্পী হিসেবে শাওন টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হয়েছিলেন।

অভিনেত্রী মৌসুমী হামিদ আজ পা রেখেছেন ৩২ বছরে। ১৯৮৮ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী। তার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার পর থেকে।

অভিনেত্রী ও মডেল সোহানা সাবার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী আজ তার জন্মদিন। নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এ অভিনেত্রী কাজ করছেন নাটক ও সিনেমায়।

আরেক অভিনেত্রী নাদিয়া আফরিন মিমের জন্মদিন আজ। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন নাদিয়া।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ