1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ৩:০০ pm

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ভয়াবহ নির্যাতনের মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত দল।

আজ শনিবার সকালে একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নির্যাতিতার বাড়িতে যান তদন্তকারীরা। এ সময় পিবিআই তদন্ত প্রতিনিধি দল মামলায় গ্রেপ্তারকৃত আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে যান।

নির্যাতিত ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় দায়ের করা নির্যাতন ও পর্ণগ্রাফি মামলা দু’টি পুলিশ হেড কোয়ার্টার থেকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

নারী নির্যাতনের মামলাটি পিবিআই এর ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী ও পর্ণগ্রাফি মামলাটি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাতে জয়কৃষ্ণপুর গ্রামে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে মারধর করে। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ৪ অক্টোবর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ