1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এ মাসেই ফাইভ-জি আইফোন আনতে পারে অ্যাপল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ৩:০৩ am

সচরাচর সেপ্টেম্বরেই নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। এবার করোনার কারণে ব্যতিক্রম। করোনাভাইরাস সঙ্কটের কারণে সেপ্টেম্বরে নতুন আইফোন দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকরা আগেই বিনিয়োগকারীদের সতর্কবার্তা জানিয়েছিলেন, অক্টোবরের আগে নতুন আইফোন আসবে না এবার। যদিও সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ, আইপ্যাড উন্মোচন করেছে অ্যাপল। সব ঠিক থাকলে ১৩ অক্টোবর বিশেষ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে অ্যাপল।

অনেক বিশ্লেষকই ধারণা করছেন, ওইদিন দেখা মিলতে পারে নতুন ফাইভ-জি আইফোনের। বিশ্লেষকদের ধারণা, আসন্ন আয়োজনে নতুন ফাইভ-জি সক্ষমতার আইফোন দেখাবে অ্যাপল। নতুন এয়ারপডস ‘ওভার ইয়ার ওয়্যারলেস হেডফোন’ ও ট্যাগস আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তারা।

তাদের ভাষ্যে, ট্যাগসে তারবিহীন তরঙ্গ ব্যবহার করে হারানো বস্তু খুঁজে পাওয়ার ক্ষমতা থাকবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ